চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই দণ্ডাদেশ দেন।
জানা গেছে, ঘাতক স্বামী কোবাদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের মধ্য খড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
এপিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জের ধরে কোবাদ আলী তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা।
আরও পড়ুন: ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ঘের পাহারাদারের মৃত্যু
দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার দুপুরে কোবাদ আলীর বিরুদ্ধে এই রায় দেওয়া হয় বলেও জানান তিনি।
একাত্তর/জো