কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ছেলে খুন

কুমিল্লার তিতাসে মাছের প্রজেক্ট দখল‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। বিষয়টিতে বাধা দেয় জহির। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখনই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দাদারও

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরএ