জামালপুরে কাঠ বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে কাঠ বোঝাই ট্রলি উল্টে চালক সুলতান মিয়া (২৮) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকের সহকারী আব্দুর রহিম।

বুধবার (২ জুন) রাত ১০টার দিকে জামালপুর-রৌমারী সড়কের পাখিমারা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া দেওয়ানগঞ্জ উপজেলা পৌরশহরের বেলতলি গ্রামের বিলাত মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, পার্শ্ববর্তী ইসলামপুর থেকে কাঠ বোঝাই ট্রলি বকশীগঞ্জে আসার পথে পাখিমারা উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যায়। এ ঘটনায় সহকারী চালক গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ৭১ টিভিতে সংবাদ প্রচার, বাঘাইছড়িতে ৫৭০ নলকূপ স্থাপন


একাত্তর/আরএ