৭১ টিভিতে সংবাদ প্রচার, বাঘাইছড়িতে ৫৭০ নলকূপ স্থাপন

আপডেট : ০২ জুন ২০২১, ১০:৪৭ পিএম

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় পানির স্তর নিচে নেমে গিয়ে খাল-বিল, ঝিড়ি-ঝর্ণা, রিংওয়েল, টিউবওয়েল শুকিয়ে তীব্র পানির সংকট দেখা দেওয়ার প্রেক্ষিতে গত ১৭ মে একটি প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। 

প্রতিবেদনটি প্রচারের পরেই নড়েচড়ে বসে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। দেশের সবচেয়ে বড় উপজেলার পাহাড়ি জনপদ বাঘাইছড়িতে বসবাসরত দেড় লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে ৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে ৪০০ ফুট গভীরে ৫৭০টি নলকূপ স্থাপনের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সোমবার (৩১ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব নলকূপ পরিদর্শনে গিয়ে নলকূপের পানি পান করে পরীক্ষা করে দেখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

এরই মধ্যে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০০টি গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করে উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭০টির কাজও চলমান রয়েছে।  

এসব নলকূপের সাথে প্রয়োজনীয় পাইপের পাশাপাশি একটি ১০০০ লিটার পানির ট্যাংক ও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবমারসিবল পাম্পও রয়েছে। উপজেলা প্রকৌশল বিভাগ বলেছে, সবগুলো নলকূপ  বসানো শেষ হলে বাঘাইছড়িতে পানির সংকট আর থাকবেনা।

এদিকে পানির সংকট নিরসনে সরকারের এমন তড়িৎ পদক্ষেপ গ্রহণে খুশি স্থানীয়রা।

একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে গ্রামবাসীরা বলেছেন, আগে বিভিন্ন ছড়া, ঝর্ণা থেকে পানি সংগ্রহ করলেও এখন তারা গভীর নলকূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে। ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে। 

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর