নির্দলীয় ত্বত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং খালেদা জিয়াসহ দলীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদরের মুক্তারপুরে চলা মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সফু ছাড়াও জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তবে পুলিশের বাধার মুখে মিছিলটি বেশি দুর এগুতো পারেনি।
পরে ১০ দফা দাবির যুক্তি তোলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
একাত্তর/এআর