পাঁচ বছর পর ফের সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ গণনা শুরু হচ্ছে।
রোববার (১ জানুয়ারি) থেকে শুরু হয়ে এ গণনা চলবে টানা তিনমাস।
এরপর বিরতি দিয়ে ফের ২৩ এর নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত। সে বছরেরই জুলাই মাসে প্রকাশ করা হবে বাঘের প্রকৃত সংখ্যা। বাঘের প্রকৃত সংখ্যা জানার পর শুরু হবে বাঘ রক্ষায় বিভিন্ন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ।
বাঘ গণনায় যেসব বনকর্মী অংশ নেবেন তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে শনিবার (৩১ ডিসেম্বর)।
সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহসিন জানান, এবার চারটি রেঞ্জে একযোগে বাঘ গণনা শুরু হবে। বাঘের চলাচল রয়েছে, এমন ৬৬৫টি স্থান চিহ্নিত করা হয়েছে। যেখানে পর্যায়ক্রমে ৪৫০টি ক্যামেরা বসানো হবে।
আরও পড়ুন: মাহফিলে গায়ে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে তরুণ খুন
তিনি আরও জানান, রোববার (১ জানুয়ারি) সুন্দরবনের হলদিবুনিয়া থেকে ক্যামেরা বসানো কার্যক্রম শুরু হবে। প্রতিটি ক্যামেরা ৪০ দিন পর পর অপসারণ করে স্থান পরিবর্তন করা হবে।
একাত্তর/জো