দস্যু ও বিষ আতঙ্কে খুলছে জীবীকার সুন্দরবন, কর্মচঞ্চল জেলেরা

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১১:৩১ এএম

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ পাচ্ছেন জেলে ও পর্যটকরা। জেলেপল্লিগুলোতে এখন ট্রলার মেরামত, জাল বুনন ও রসদ সংগ্রহের চরম ব্যস্ততা। তবে বনের দরজা খোলার আনন্দের পাশাপাশি বনদস্যুদের উৎপাত এবং অসাধু চক্রের বিষ দিয়ে মাছ শিকারের আশঙ্কা জেলেদের চিন্তায় ফেলছে।

প্রতিবছর এক জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব ধরনের জলজ ও বনজ সম্পদ আহরণ এবং পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়। প্রজনন মৌসুমে বন্যপ্রাণী ও মাছের বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে এবং বনের ইকোসিস্টেম পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ তিন মাসের অবরোধ জারি করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সরজমিনে শরণখোলার সুন্দরবনসংলগ্ন বিভিন্ন জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, নদী ও খালের পাড়ে প্রস্তুতি পর্বের তুঙ্গ অবস্থা। দীর্ঘদিন পর প্রিয় পেশায় ফিরতে পেরে উপকূলীয় জলজীবী মানুষগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও বনদস্যু ও মুক্তিপণ আদায়কারীদের পুরোনো ভীতি স্পষ্ট।

সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জেলে জলিল হাওলাদার, রুবেল খান, ইউনুস হাওলাদার ও তানজের বয়াতী বলেন, সুন্দরবন সম্পূর্ণ বনদস্যুমুক্ত না হলে নদী-খালে নিরাপদে টিকে থাকা কঠিন। জীবন আর জীবিকার তাগিদে বনে তো যেতেই হবে, তবে গভীর বণে অপহরণ ও মুক্তিপণের ভয় আমাদের তাড়া করে ফিরছে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি অবমুক্ত বনের সামনে বড়ো হুমকি হিসেবে দেখা দিয়েছে অসাধু চক্রের ‘বিষ দিয়ে মাছ শিকার’[। সুন্দরবন সুরক্ষা বিষয়ক সংগঠন ‘য়াইল্ড টিম’-এর শরণখোলা উপজেলা ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, নিষেধাজ্ঞা শেষে কিছু অসাধু লোক নালা ও খালে বিষ ঢেলে দ্রুত বেশি মাছ আহরণের চেষ্টা করে। এই বিষাক্ত জলে শুধু নির্দিষ্ট মাছই নয়, রেণু পোনা, কাঁকড়া থেকে শুরু করে পুরো জলজ খাদ্যশৃঙ্খল ধ্বংস হয়ে যায়।

এদিকে দীর্ঘদিন পর বনের দরজা খোলায় উচ্ছ্বসিত পর্যটক ও সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন এলাকার টুরিস্ট গাইড মো. শুকুরুজ্জামান রাসেল বয়াতি জানান, তিন মাস ভ্রমণ বন্ধ থাকার পর সুন্দরবনের সতেজ ও প্রাকৃতিকভাবে নব রূপ দেখতে পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

তবে বনজ সম্পদ ও জলজ প্রাণী রক্ষায় সতর্ক অবস্থানে থাকার বার্তা দিয়েছে প্রশাসন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বিষ প্রয়োগে মাছ ধরা, অবৈধভাবে প্রবেশ বা বনদস্যুতার মতো যেকোনো অপতৎপরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ। বনের ভেতরে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর