নওগাঁয় ঢিলেঢালাভাবে চলছে তৃতীয় দিনের লকডাউন

করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে তৃতীয় দিনেও অনেকটা ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় চলাচল করছে মানুষ। 

শনিবার (৫ জুন) সকাল থেকেই নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শহরে মাস্ক ছাড়াই রাস্তায় চলাচল করছেন অনেকে। পাশাপাশি শহরের বেশ কিছু মোটসাইকেল, অটোরিক্সা, টমটমসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

এদিকে নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে নওগাঁয় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দুইজন। এ মাসে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১২৬ জন।

আরও পড়ুন: আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

জেলার নিয়ামতপুর উপজেলার পাশেই চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় নিয়ামতপুরে করোনা সংক্রমণের হার বেড়েছে। এ ছাড়া নওগাঁ শহরে করোনা শনাক্তের হার বেশি হওয়ায় এই দুই এলাকায় সাতদিনের কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে।


একাত্তর/আরবিএস