আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ০৩:৪৭ পিএম

গাজীপুরে আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকালে ঢাকা-রাজশাহী রেলরুটের সালনা টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সালনা টেকিবাড়ি এলাকায় বৃষ্টির সময় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার নামের দুই নারী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার বাসিন্দা দিনমজুর আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৩০) ও গাইবান্ধা সদরের পশ্চিম পুলিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৫০)। মাত্র ৫ দিন আগে মুর্শেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়। 

আরও পড়ুন: নওগাঁয় ঢিলেঢালাভাবে চলছে তৃতীয় দিনের লকডাউন

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, সকালে বৃষ্টির মধ্যে রেল লাইনের পাশে আম কুড়চ্ছিলেন মোরশেদা ও সাজেদা। একপর্যায়ে তারা রেললাইনে উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, আজ সকালে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আরও এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর