পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পুকুরে ডুবে তিন বছরের এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামে এ দুঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মানহা (৩০)। সে ওই গ্রামের সলেমান দেওয়ানের মেয়ে। 

আরও পড়ুন: নীতিমালা পাশ হলেই রাজাকারের তালিকা প্রকাশ: মন্ত্রী

এলাকাবাসী জানিয়েছেন, মানহা খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজ করার পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দশমিনা উপজেলা  হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/এসি