বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, দুইদিন পর মিললো মরদেহ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি এলাকায় স্থানীয় জেলে ও স্বজনরা সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ খুঁজে পাওয়ার পর স্বজনরা জানালে তারা গিয়ে উদ্ধার করেন। 

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। পরে স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলকে খুঁজে পাওয়া যায়নি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নৌপুলিশের কাছ থেকে মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয়েছে।

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর