শেরপুরে বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত

শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। 

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ট্রলিচালক ফারুক হোসেন (৩৫) সদর উপজেলার সূর্যদী এলাকার আব্বাস আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেন নকলার পাইস্কা বাইপাস এলাকায় দেশ ফিলিং স্টেশন থেকে ট্রলিতে জ্বালানি তেল নেয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ায়। এসময় জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদি এন্টারপ্রাইজের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: নাটোরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


একাত্তর/জো