পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) রাত ৮টায় ময়দানদিঘী ইউনিয়নের লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আফরোজা বেগম (৪৮) ও তার ছেলে মিশু (২৬)। তাদের বাড়ি বোদা উপজেলার সদর ইউনিয়নের সন্তুরাপুকুরি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেলযোগে পঞ্চগড় যাচ্ছিলেন আফরোজা বেগম ও তার ছেলে।
আরও পড়ুন: ভোলায় তীব্র শীত, ঘন কুয়াশায় ১৪ ঘণ্টা ফেরি বন্ধ
এসময় অপরদিক থেকে আসা একটি নৈশকোচ তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তর/এসজে