ভোরে হাঁটতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না বাবা-ছেলের

গাড়ির ধাক্কায় করুণ মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের করুণ মৃত্যু হয়েছে। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় বিআরটি লেনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সোয়া চারটার দিকে গাজীপুরা বিআরটি লেনের পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁ সংলগ্ন সড়ক ধরে হাঁটছিলেন তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস। এ সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত বাবা তপন চন্দ্র দাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এআরএস
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো...
যশোর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হওয়া নতুন সড়ক সেতু পার হয়ে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সকালে তিনি উত্তর কোরিয়া ও চীনকে সংযুক্তকারী তিন কিলোমিটার দীর্ঘ...
বিনিয়োগকারীদের ১০ কোটি ডলার ক্ষতির মুখ ঠেলে দেওয়া আলোচিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির মামলা থেকে মুক্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ও তাঁর বোন কারিনা মিলেই। তাঁদের বিরুদ্ধে আনা...
প্রচলিত যুদ্ধের পরিবর্তে বিশ্বজুড়ে এখন ‘হাইব্রিড যুদ্ধ’ চলছে এবং অপতথ্য ও ভুয়া তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর