ফেনীতে মোটর সাইকেল দূর্ঘটনায় মোহাম্মদ মানিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বটতলা নামক স্থানে রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে লোকটি দূর্ঘটনায় আক্রান্ত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গের ডোম আবদুর রহিম জানান, রাত ৮টার দিকে মৃতদেহটি মর্গে আনা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, তাকে হাসপাতাল থেকে ফোনে জানানো হয়েছে একটি মৃতদেহ মর্গে আনা হয়েছে।
নিহত মোহাম্মদ মানিক ফিরোজপুর জেলার নাসির উদ্দিনের ছেলে। সে ফেনী সদর উপজেলার ধলিয়ার সোমবার হাটে ভাড়া বাসায় থাকতো দীর্ঘদিন। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গাড়ির ওয়ার্কশপে ইঞ্জিনের কাজ করতো। ইতোমধ্যে লাশের খোঁজে হাসপাতালে এসেছেন নিহতের পিতা নাসির উদ্দিন৷
একাত্তর/এআর