ধামরাইয়ের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

ঢাকার ধামরাইয়ের নবীনগরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে আরও একজন মারা গেছেন। 

নিহত ব্যক্তির নাম মনজুরুল ইসলাম (৩২)।  এ নিয়ে ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হলো।

বুধবার (১১ জানুয়ারি) সকাল আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: রামুতে গুলি ছুড়ে ‍গরু লুট, যুবকের মরদেহ উদ্ধার

এর আগে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মনজুরুল ইসলামের স্ত্রী, সন্তান ও ভাগনি মারা গেছেন।


একাত্তর/এসি