ফরিদপুরে বৃহস্পতিবার ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন ফরিদপুর আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সকাল সোয়া নয়টায় তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
আজ সকাল থেকে ফরিদপুরে মৃদু শৈত্য প্রবাহ বইছে বলে জানায় আবহাওয়া অফিস। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চারিদিকে ঘিরে আছে। শীত ও কুয়াশা অব্যাহত আছে।
গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কমে যাওয়াই জন জীবন আবার বিপর্যস্ত হয়ে পরেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে প্রতিটি গাড়িকে হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিনে ফরিদপুরের তাপমাত্রা কিছুটা উঠানামা করছে। ৭ জানুয়ারি ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সেই রেকর্ড ভেঙে আজ জেলায় ৯.২ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ধরা পরেছে। যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
অব্যাহত শীত ও কুয়াশাতে মানুষ জড়সড় হয়ে গেছে। সরিষা, ভুট্টা, গমসহ কৃষি ফসলসহ জীবন যাত্রায় প্রভাব পরছে। খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হলেও অন্যারা প্রয়োজন ছাড়া তেমন একটা বের হচ্ছেননা।
একাত্তর/আরএ