ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার লক্ষণদিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তাইব তাহরিম ও মো. তাহমিদ লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখের যমজ সন্তান। তাদের বয়স সাড়ে চার বছর।

স্থানীয়দের ভাষ্য, রাজবাড়ীর দিক থেকে আসা ট্রেনটি মধুখালী রেলস্টেশন পার হয়ে ভাটিয়াপাড়া অভিমুখে যাওয়ার সময় লক্ষণদিয়া রেলগেট এলাকায় দুই শিশুকে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, রেলগেটের দুই পাশে অবৈধ স্থাপনা থাকায় দৃশ্যমানতা কমে গেছে এবং রেল ক্রসিংয়ে কোনো নিয়ন্ত্রণকারী না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত একটি গেট স্থাপন ও কর্মচারী নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ করেন এবং রেল ক্রসিং অবরোধ করেন।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বিকেল পৌনে পাঁচটার দিকে ভাটিয়াপাড়া থেকে ট্রেনটি ফিরে এলে স্থানীয়রা সেটি থামিয়ে দেন। পরে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে গেট স্থাপনের বিষয়ে আলোচনা করা হবে—এমন আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

আরবিএস
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর