গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন লাইনের প্রায় সাড়ে সাত লাখ টাকার চুরি যাওয়া মালামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা, ওসমান মিয়া, বাবুল, রায়হান ও মো. হাসান।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র কোনাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ চলমান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে নির্মাণাধীন এ লাইনের তার ইনসুলেটর ও বিভিন্ন ধরনের হার্ডওয়ার মালামাল চুরি হয়।
আরও পড়ুন: ব্যাংকে চুরি করতে গিয়ে ভল্ট খুলতে না পেরে ভাঙচুর
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, অভিযোগের পরে পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান আটক ও মালামাল উদ্ধারসহ পাঁচ চোরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
একাত্তর/জো