ব্যাংকে চুরি করতে গিয়ে ভল্ট খুলতে না পেরে ভাঙচুর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম

গাইবান্ধায় রুপালী ব্যাংকে চুরি করতে গিয়ে টাকার ভল্ট খুলতে না পেরে ব্যাংকের ভেতরে ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। 

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে গাইবান্ধা সদরে রুপালী ব্যাংকের বাদিয়াখালী শাখায় এ ঘটনা ঘটেছে। 

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের সিসিটিভি ক্যামেরা, ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। তবে টাকার ভল্টে চুরির চেষ্টা করলেও কোন অর্থ নিতে পারেনি চোর।

রুপালী ব্যাংক রংপুর বিভাগীয় প্রধান নোমান মিয়া শনিবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংক পরিদর্শনে এসে জানান, রাতে একদল সংঘবদ্ধ চোরচক্র ব্যাংকের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টাকার ভল্ট খোলার চেষ্টা করে। ভল্ট খুলতে না পেরে তারা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও ব্যাংকের তথ্য সংরক্ষণের একটি কম্পিউটার ভাংচুর করে এবং বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। ব্যাংকের নিরাপত্তাকর্মীর মাধ্যমে সংবাদ পেয়ে সকালে এসে তারা এ অবস্থা দেখতে পান।

আরও পড়ুন: ইট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী নুর আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। সকালে রংপুর বিভাগীয় ও গাইবান্ধা জেলার রুপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাদিয়াখালী শাখা পরিদর্শন করেছেন। 


একাত্তর/জো 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময়...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর