কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ‌

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায়  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জেলা বিএনপি।                                 

সোমবার (১৬ই জানুয়ারি)  বিকাল সাড়ে ৪ টায় নগ‌রের কা‌ন্দিরপাড় কার্য‌্যালয় থে‌কে  দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি নগ‌রের প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে পুনরায় দলীয় কার্যালয়ে গি‌য়ে  সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে ক‌রে কর্মসূ‌চি শেষ ক‌রে ‌বিএন‌পির নেতাকর্মীরা। 

কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবুর নেতৃ‌ত্বে বি‌ক্ষোভ মি‌ছি‌লে সা‌বেক মহানগর বিএন‌পির আহবায়ক আমিরুজ্জামান আমীর, মহানগর বিএন‌পির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ  দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ,যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বি‌ক্ষোভ মি‌ছিলে অংশ নেন।

বিক্ষোভ সমা‌বে‌শে বক্তারা ব‌লেন অবৈধ সরকার মানুষের অধিকার হরণ করেছে। আর সুযোগ দেয়া যাবে না। নেতাকর্মীদের কেন্দ্রের ডাকে মাঠে থাকতে হবে। ফ্যাসিবাদ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকার অঙ্গীকার ব‌্যক্ত ক‌রেন।


একাত্তর/এআর