তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রতিমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে শেষ হয়ে এসেছে।

শুক্রবার (১০ জুলাই) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। ঠিক এই সময়ে কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।

তিনি বলেন, আমরা তিস্তা নিয়ে কাজ শুরু করেছি। যারা আজ আন্দোলন করছে, বিএনপি যখন তিস্তা নিয়ে ভাবতে শুরু করেছে, তখন তাদের কোনো অবস্থান ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। এখন রাজনৈতিক ফায়দা লুটতে আন্দোলনের নামে স্ট্যান্টবাজি করছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

তিস্তা মহাপরিকল্পনার কাজ অচিরেই শুরু হবে এবং সরকার এটি বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, যোগ করেন তিনি।  

তিনি আরও বলেন, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তাকে ধারণ করে এবং জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে। এটি জেলার প্রবেশদ্বারে একটি নান্দনিক স্থাপনা হিসেবে পঞ্চগড়ের পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
আর্চারি একটি বিশেষ শৃঙ্খলাপূর্ণ ও মনোসংযোগনির্ভর খেলা, যা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের...
নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীসহ শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর