মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের ১৪তম চালান

মেট্রোরেলের ১৪তম চালানে ৪টি ইঞ্জিন ও ৮টি কোচসহ আনুষাঙ্গিক ৮৮ প্যাকেজ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি হরিজন-৯ । 

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার সময় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি।

এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি হরিজন-৯। জাহাজটি বুধবার সকাল ১০টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

তিনি জানান, এ জাহাজটিতে ৪টি ইঞ্জিন ও ৮টি রেলওয়ে কোচসহ আনুষাঙ্গিক ৮৮ প্যাকেজের মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে।

আরও পড়ুন: আরেক দফা বাড়লো গ্যাসের দাম

দুপুরের পর থেকে মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে। 

তিনি আরও বলেন, বুধবার পর্যন্ত আসা ১৪টি চালানে মেট্রোরেলের ১৩৮টি কোচ ও ইঞ্জিন এ বন্দর দিয়ে আমাদানী, খালাস ও পরিবহন হয়েছে। এরই ধারাবাহিকতায় বাকি কোচ ও ইঞ্জিন এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ করা হবে বলেও জানান ওয়াহিদুজ্জামান। 


একাত্তর/আরবিএস