রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তালতলায় এলাকায় বাস চাপায় আফজাল হোসেন (৬৫) নামের এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন জেলা শহরের তালতলা এলাকার রাইয়ান অটোর সিকিউরিটি গার্ড ছিলেন।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা বিতরণ
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল বাস রজনীগন্ধার চাপায় তালতলা এলাকায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাইকেল চালিয়ে ডিউটির জন্য শোরুমে যাচ্ছিলেন। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক ও সহকারী পালিয়েছে।
একাত্তর/আরএ