কুমিল্লার চান্দিনায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিকশা চালক মো. হাবিবুর রহমান (৪০) চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের অলিউল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা রনবীর জানায়, বৃহস্পতিবার ভোরে ইলিয়টগঞ্জ সিএনজি পাম্প থেকে হাবিব তার অটোরিকশায় গ্যাস নিয়ে কুটুম্বপুরে এসে ‘ইউটার্ন’ নিতেই ঢাকাগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি অটোরিকশার চালকের।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/আরএ