মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত তরুণ হৃদয় খান (২৩) দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে ঢাকাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ওই তরুণ।
আরও পড়ুন: চান্দেশ্বর অফিস ছাড়েনি দুই বাঘ, যোগ দিয়েছে আরও একটি
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
একাত্তর/জো