চান্দেশ্বর অফিস ছাড়েনি দুই বাঘ, যোগ দিয়েছে আরও একটি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম

সুন্দরবনের সুপতি স্টেশনাধীন চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় গেঁড়ে বসেছে দুটি বাঘ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে দুটি বাঘ ওই অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায়ও তারা বনে ফিরে যায়নি। উপরন্তু দুটির বাঘের সঙ্গে যোগ দিয়েছে আরও একটি।

image


এদিকে শুক্রবার দুপুর থেকে বাঘের উপস্থিতির পর অবরুদ্ধ থাকা পাঁচ বনরক্ষী এখনও অফিসে ছেড়ে বের হতে পারেননি। তবে প্রায় ২০ ঘণ্টা না খেয়ে থাকা ওই বনরক্ষীদের কায়দা করে খাবার দিয়েছে চান্দেশ্বর ফরেস্ট অফিস। বাঘগুলো একটু আড়াল হলেই ক্যাম্প ইনচার্জের মাধ্যমে তাদের খাবার দেওয়া হচ্ছে।

image


শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক শেখ মুঠোফোনে জানান, গতকাল দুপুরে আসা দুটি বাঘের সঙ্গে রাতে আরও একটি বাঘ যোগ দিয়েছে। রাতে বনরক্ষীরা পুকুর পাড়ে টর্চ লাইটের আলো জ্বেলে তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত করেছেন। সকালেও বাঘ তিনটি পুকুর পাড়ের অদূরে বনে ঘুরাঘুরি করছিলো। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। 

তিনি জানান, এদিকে বাঘের উপস্থিতে বানর, পাখি ও হরিণ অনবরত  চিৎকার করে যাচ্ছে। বনরক্ষীরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি লক্ষ্য করছেন। 

image


ফারুক বলেন, বাঘ তিনটির স্বাভাবিক চলাফেরায় কোনো বিঘ্ন না ঘটানোর নির্দেশনা দিয়েছেন বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ১০ বিভাগে বিএনপির সমাবেশ আজ, পথে থাকবে আওয়ামী লীগ

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর