চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ২৪ ঘণ্টায় ৪৩০০ মরদেহ উদ্ধার
নিহতের পরিবার, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ভোর আনুমানিক ৫টার দিকে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন৷ এসময় রাস্তা পার হতে গিয়ে আমনুরা থেকে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ মাহতাব উদ্দিন।
সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ভুটভুটিটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুর পর মরদেহ দাফন করা হবে।
একাত্তর/আরবিএস