কুমিল্লায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টাকালে গাঁজাসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরীরর রানীর বাজার সংলগ্ন রেডএক্স কুরিয়ার সার্ভিস অফিসের ভেতর থেকেই দুই কার্টন গাঁজা উদ্ধার করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার লোটাস ও তার সহযোগী সোহাগ মিয়াকে আটক করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক একটায় কুরিয়ারের গাড়িতে ওঠানোর আগেই অভিযান চালিয়ে দুটো কার্টুন জব্দ করা হয়। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আরও পড়ুন: যশোর নিখোঁজ তরুণীর লাশ বন্ধুর বাড়ির সেফটিক ট্যাঙ্কে
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারির এবং কুরিয়ার সার্ভিসগুলোর জবাবদিহিতার অভাবে মাদক কারবার ও পাচারের আরেকটি মাধ্যম এখন কুরিয়ার সার্ভিস। মাদক ও অবৈধ পণ্য পাচারে সরাসরি জড়িত থাকারও প্রমাণও রয়েছে কুরিয়ার সার্ভিসগুলোর বিরুদ্ধে।
আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় উপ পরিদর্শক তমাল মজুমদার বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
একাত্তর/এসি