মানিকগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে এক কিশোরীকে গলাকেটে হত্যার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সাজা পাওয়া আসামির নাম আবুল হোসেন (৪৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরবদীনগর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর।
নিহত কিশোরীর নাম বৃষ্টি আক্তার (১৫)। তিনি একই এলাকার রমজান আলীর মেয়ে ছিলেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুস সালাম মামলার রাতে জানান, বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেয় আবুল হোসেন। কিন্তু এই প্রস্তাবে বৃষ্টির বাবা-মা রাজি হননি। পরে তিনি ২০১৭ সালের পাঁচ নভেম্বর দুপুরে বসত ঘরে গিয়ে বৃষ্টিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
আরও পড়ুন: বেয়াইয়ের হাতে বেয়ান খুন, এক মাস পর গ্রেপ্তার
এরপর একই দিন রাতে আবুল হোসনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেন নিহতের মা আকলিমা আক্তার। ঘটনার দুই দিন পর হরিরামপুর থেকে পুলিশ আবুল হোসনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, ২০১৮ সালের ১০ জুলাই তৎকালীন হরিরামপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কহিনুর ইসলাম আবুল হোসনেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৯ জনের সাক্ষ্য শেষে আবুল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
একাত্তর/এসি