সুনামগঞ্জে ফার্মেসিতে নারীকে ছয় টুকরো: আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসেকিবউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল বলেন, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ হন যুক্তরাজ্যপ্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্বজনেরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ছয়টি টুকরো উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর দিন নিহতের ভাই হেলাল আহমদ বাদি হয়ে ফার্মেসি মালিক জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে মূল অভিযুক্ত জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মল্লিক মঈন উদ্দিন সোহেল বলেন, এই রায়ের মাধ্যমে পরিবারটি ন্যায়বিচার পেলো এবং সমাজে একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দেখে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর