ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার সেই মর্টার শেল নিরাপদে বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিরাপদে বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত পাড়া এলাকার হেলিপ্যাড মাঠের পাশে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম জানান, মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে হেলিপ্যাড মাঠে শেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। 


আরও পড়ুন: কক্সবাজারে হোটেলে নারী হত্যায় অভিযুক্ত চট্টগ্রামে গ্রেপ্তার

তিনি জানান, এর আগে গত ২১ জানুয়ারি বিকেলে উপজেলার চাঁনপুর গ্রামের একটি ডোবা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এ শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। 


একাত্তর/জো