বাগেরহাটের ফকিরহাটে উপজেলার সদর ইউনিয়নের পাগলা-শ্যামনগর এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক মামুন শেখ (৩০) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার পাগলা-শ্যামনগর এলাকার তাপস কুমার নামের এক ব্যক্তির একতলা বিশিষ্ট একটি ভবনে কাজ করার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মামুন শেখ ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি মু. আলীমুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/আরএ