কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৪ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গাকে আটক করে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোররা‌তে সদর দক্ষিণ থানার এসআই শাহীনুর ইসলাম ও এসআই মাহফুজুর রহমান -এর নেতৃত্বে পুলিশের এক‌টি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর জননী পার্সেল সার্ভিসের সামনে থে‌কে কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্পের দুইজন‌কে আটক ক‌রে।

আটককৃত দু’জনের কাছ থেকে ছোট পলি প্যাকেটের মধ্যে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হ‌লেন, কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্পের লায়লা বেগম (২৮) ও মো. হারুন (২৯) ।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, আটককৃতরা কক্সবাজার থেকে মাদক প্রায় সময় দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে অভিযুক্ত দুই রো‌হিঙ্গাকে আদালতে সোপর্দ করা হয়।


একাত্তর/আরএ

আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর