অটোরিকশা চালকের পায়ের রগ কেটে হত্যা

পাবনার সাঁথিয়ায় সেলিম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সেলিম সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গোছাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন প্রামাণিকের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতের কোনও একটা সময় তাকে হত্যা করা হয়েছে। তার দুই পায়ের রগ কাটা।

আরও পড়ুন: ১৬৩ ইউপির নির্বাচন স্থগিত, ৩ উপনির্বাচনের তারিখ পরিবর্তন

অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ