১৬৩ ইউপির নির্বাচন স্থগিত, ৩ উপনির্বাচনের তারিখ পরিবর্তন

আপডেট : ১০ জুন ২০২১, ০৮:৪২ পিএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের তিনটি আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তন ও ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের তিনটি আসন কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ এ উপনির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আর ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এখানে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি।

আরও পড়ুন: ৯৯ শতাংশ সরকারি তথ্য প্রকাশে সমস্যা নেই: পরিকল্পনামন্ত্রী

২১ জুন মোট ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৬৩টি স্থগিত হলেও বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে। ভোট স্থগিত হওয়া এলাকা গুলোয় স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনও স্থগিত থাকবে।

আজ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনার ও ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



একাত্তর/এআর/আরএ

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর