কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৯ সি/৩ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস। তিনি ওই ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, নুর হাবিব ওই ক্যাম্পের মৌলভী ইয়াছিনের শেডের সামনে অবস্থান করছিল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়লো দোকান-বসতবাড়ি, এক জনের মৃত্যু

এসময় আনুমানিক ৩০ জন অস্ত্রধারী এসে তাকে গুলি করে এবং মাথায় কুপিয়ে হত্যা করে। পরে উদ্ধার করে আইওএম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


একাত্তর/এসি