লক্ষ্মীপুরে আগুনে পুড়লো দোকান-বসতবাড়ি, এক জনের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৮:২৩ এএম

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে একটি দোকানসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার রাত ৩টার দিকে লক্ষ্মীপুরে সদরের পৌর শহরের ৬নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে ফায়ার সার্ভিস বলছে, তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি। 

জানা গেছে, নিহত মফিজ উল্লাহ মৃত আমিন উল্লার ছেলে ও রাজিবপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: শবেবরাতে যা যা করা নিষিদ্ধ করেছে ডিএমপি

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাত ৩টার দিকে পৌর এলাকার আলিয়া মাদ্রাসার সামনের মিলনের চায়ের দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চাকরিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান ত্ত বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে একটি দোকান ও বসতঘর পুড়ে ছাই গেছে। ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। 


একাত্তর/আরবিএস 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর