কুমিল্লায় মাদকসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

কুমিল্লা চাঁনপুর এলাকা হতে ৫০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বুধবার (৮ মার্চ) ভোররাতে কুমিল্লা সদর উপজেলার চাঁনপুর এলাকায় র‍্যাবের বিশেষ এ অভিযানে গ্রেপ্তার হন ওই দুইজন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার চম্পকনগর সাতরা গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. আজমাইল হোসেন (২২) ও একই উপজেলার কাপ্তান বাজার গ্রামের মো. হাসান মিয়ার ছেলে মো. রবিউল হাসান (২১)।

র‌্যাব-১১’র কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে।

আরও পড়ুন: একাত্তরে প্রতিবেদন প্রচারের পর ধর্ষক গ্রেপ্তার

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ