জামালপুরে ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় ৭ কিশোরকে আটকের পর মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৮ মার্চ) বিকেলে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টিপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালাচ্ছিল ৭ কিশোর । এ সময় স্থানীয়রা মাইক্রোবাসের দরজার সঙ্গে রশি ঝুলে থাকতে দেখেন। মাইক্রোবাস থেকে রশি ঝুলতে দেখে সন্দেহ হলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন মাইক্রোবাসটি আটকের চেষ্টা চালান। পরে টেপুর মোড় নামক এলাকার লোকজনকে ফোন দিয়ে মাইক্রোবাসটি আটকাতে অনুরোধ। টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পেয়ে তাদের আটক করে।
উত্তেজিত জনতা আটককৃতদের মাথা ন্যাড়া করে দেয় সেই সাথে মাইক্রোবাসটির দরজা ও গ্লাস ভাঙচুর করে।
পরে পুলিশকে খবর দিলে ৭ কিশোর ও তাদের মাইক্রোবাস এবং উদ্ধার হওয়া ছাগল ২টি থানায় নিয়ে আসে। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য লাজু মিয়া জানান, ছাগল চুরি করে মাইক্রোবাসযোগে পালানোর সময় ছাগলের গলায় যে রশি ছিল তা সম্পূর্ণ মাইক্রোবাসের ভেতরে নিতে পারেনি তারা। দরজা দিয়ে বের বাহিরে হয়ে ছিল ছাগলের গলার রশি। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক দেখেন গাড়িতে দুটি ছাগল। ছাগলের মালিক হেনা বেগম নামে এক নারী।
আরও পড়ুন: আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, আটক ১২
আটককৃতদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি পৌর শহরে।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার জানান, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬ বছরের নিচে।
একাত্তর/আরএ