রাজবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা সদরের নতুন বাজার মুরগির ফার্ম এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাত দশটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হল মাদক কারবারি মো. হাসিবুর রহমান হিমেল, মো. মাসুদ রানা ও মো. রাব্বি। তারা তিনজনই নারায়ণগঞ্জের বাসিন্দা।

রোববার (১৯ মার্চ) বেলা বারোটার সময় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চিহ্নিত মাদক কারবারি। এ ব্যাপারে সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো