খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকল বীর শহীদদের পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে বীর মুক্তিযোদ্ধারা ও এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় উপজাতীয় শরণার্থী বিষয়ক চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাঈমুল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ইফতার মাহফিল, বিভিন্ন পর্যটন স্পটে বিনা টিকিতে ভ্রমণের ব্যবস্থাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


একাত্তর/এসজে