বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম

বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ৫২ বছর উদযাপন করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। 

রাতের আঁধার পেরিয়ে ফুটছে ২৬ মার্চ ভোরের আলো। একাত্তরের ২৫ মার্চের বিভীষিকা থেকে যেমন বঙ্গবন্ধুর ডাকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিলো দেশের মানুষ, তেমনি স্বাধীনতার ৫২ বছর পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদের স্মৃতির সৌধ।

সূর্যোদয়ের সাথে সাথে ভোর পাঁচটা ৫৭ মিনিটে স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। 

সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। বেজে ওঠে বিউগলের করুণ সুর। শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে আরও একবার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদ উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ প্রধান, মুক্তিযোদ্ধা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের প্রতি। 

স্বাধীনতা দিবসের সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণহত্যা নিয়ে পাকিস্তান যা বলে বিএনপি তাই বলে, কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, এই অপশক্তিকে পরাস্ত করতে হবে৷

বিএনপি মহাসচিবের দাবি আওয়ামী লীগের ভুলের জন্য গণহত্যা হয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান যা বলে তারা (বিএনপি) তাই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। 

তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে রয়েছে দেশ। স্মার্ট দেশই এখন বড় অঙ্গীকার।

গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা জানানো শেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যানার নিয়ে দলে দলে জনস্রোত প্রবেশ করে স্মৃতিসৌধে।

একাত্তরে ২৫ মার্চ রাতে পৈশাচিক বর্বরতার মধ্যেই ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে পাকিস্তানি বাহিনী। তার আগেই বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দেশবাসীর উদ্দেশে তারবার্তা পাঠিয়ে যান তিনি। 

আরও পড়ুন: মহান স্বাধীনতা দিবস আজ

দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে যান বঙ্গবন্ধু। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ধরা দেয় বিজয়। বাঙালির আত্মত্যাগ পরিণতি পায় বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্রের অবয়বে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের ৫২তম বার্ষিকীতে তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে জাতি। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর