টাঙ্গাইলে যমুনা নদীতে স্নান করতে গিয়ে দুই ভাই ডুবে মারা গেছে। রোববার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলার ভুঞাপুর উপজেলার খানুরবাড়ি এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। সম্পর্কে তারা কাকাতো ভাই। তাদের মধ্যে সুজয় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুই ভাই বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে স্নান করতে গিয়েছিল। এসময় সাঁতার না জানায় বড় ভাই সুজয় পানিতে হাবুডুবু খায়। তাকে বাঁচাতে ছোট ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা গেছে।
একাত্তর/এসি