নওগাঁর সাপাহারে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের চালক নিহত ও মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন ।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত আটটার দিকে উপজেলার বাসুলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান (২৮) জেলার পত্নীতলা উপজেলার ফোকন্দা ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত এন্তাজুল ইসলাম (২৭) সাপাহার উপজেলার দু’কুড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর ও আহত এন্তাজুল মোটরসাইকেলে করে উপজেলার নিশ্চিন্তপুর থেকে সাপাহার সদরের দিকে যাচ্ছিলেন। তারা বাসুলডাঙ্গা মোড়ে পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় একটি পিকআপ ভ্যান মোস্তাফিজুরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন। আহত এন্তাজুলের অবস্থার গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: পল্লীবিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার শিকার
হতাহতের বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/জো