চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরা দুই বছরর কারাদণ্ড দেয় আদালত। 

বুধবার (২৯ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জর জলা ও দায়রা জজ মো. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের জার্জিসের ছেলে ইব্রাহিম বাবু, মজিবুর রহমানের ছেলে রাসেল আলী ও লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান টমাস।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালর ১৩ মার্চ র‌্যাব-৫ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজলার সন্তোষপুর বটতলা গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। এসময় ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসের কাছ থেকে ১০ প্যাকেটে মোট এক কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫ এর উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান পরদিন ১৪ মার্চ চারজনকে আসামি করে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: কুমিল্লায় তুচ্ছ ঘটনায় গৃহবধূ‌কে কুপিয়ে হত্যা

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালর ২৭ এপ্রিল ও পরে উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযাগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতর বিচারক আসামীদের উপস্থিতিতে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন।


একাত্তর/জো