রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি মাগুরায় গ্রেপ্তার

রাজবাড়ী জেলার রঘুনাথদিয়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে গ্রেপ্তারের পর তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

জানা গেছে, গ্রেপ্তার আলিমুদ্দিন মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথদিয়া এলাকার বাসিন্দা। 

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গত ২৪ মার্চ রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আলিমুদ্দিন মোল্লা তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ব্যাপারে পরদিন ভুক্তভোগী নারী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।      

আরও পড়ুন: ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ, ১৫ হাজার টাকা জরিমানা 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, মামলা দায়েরের পর র‌্যাব প্রযুক্তির ব্যাবহার ও চিরুনি অভিযান চালিয়ে জানতে পারে আসামি মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অবস্থান করছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। 


একাত্তর/এসজে