পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মতলেব ব্যাপারী (৬৩) ওই গ্রামের মৃত সেফের আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে মতলেব ব্যাপারী বাড়ির পাশে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যায়। নদীর তীরে পৌঁছামাত্র বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ওই এলাকার দুলাল হাওলাদারের একটি মহিষেরও মৃত্যু হয় বজ্রপাতের ঘটনায়।
আরও পড়ুন: শিবগঞ্জে অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে।
একাত্তর/জো