শিবগঞ্জে অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর, তিনটি রান্নাঘর ও তিনটি গোয়ালঘরসহ তিনটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। 

বুধবার (৫ এপ্রিল) দুপুর একটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে গোয়াবাড়ি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম হোসেনের ছেলে আশরাফুল ও আরিফুল ইসলাম।

স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী তার দুই ছেলের বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়লে তাদের পাঁচটি ঘর, তিনটি রান্নাঘর ও তিনটি গোয়ালঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভুক্তভোগীদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং রক্ষা করা গেছে প্রায় দেড় লাখ টাকার মালামাল।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর