সাতক্ষীরার কলারোয়ায় নাশকতার প্রস্তুতিকালে উপজেলা জামায়াতের আমীরসহ জামায়াত-বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল ৫টায় কলারোয়া থানা পুলিশের পাঠানো বার্তায় জানানো হয়, ভোর ৪টার দিকে কলারোয়া উপজেলার ঝিকরা এলাকার কলারোয়া প্রি ক্যাডেট স্কুলের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান, সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকলেছুর রহমান, আবু সাঈদ, আবু তালেব, রফিকুল ইসলাম, হযরত আলী, আনোয়ার আলী পলাশ এবং হাবিবুর রহমান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া প্রি ক্যাডেট চত্বরে ৮০-৯০ জন জামায়াত বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা তিনটি, ছয় জোড়া লাঠি এবং তিনটি কাচের বোতল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কলারোয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জুয়েল বাদী হয়ে ৩৫ জনকে এজাহারনামীয় আসামি করে এবং ৮০-৯০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
একাত্তর/এসজে